হোটেল খুলতে দেখা যায় হোটেলের কর্মচারির মৃতদেহ মেঝেতে মৃত অবস্থায় পড়ে রয়েছে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে স্টেশন সংলগ্ন সেন্ট্রাল মার্কেটের। মৃত ব্যক্তির নাম বাবলু রায়, বাড়ি পাশের ব্লক হেমতাবাদে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার পুলিশ। জানাজায় রায়গঞ্জ শহরের স্টেশনের ধারে সেন্ট্রাল মার্কেটের ৫৭ নম্বর স্টলের হোটেলের মালিক মহেন্দ্র সাহা বিহারে তার বাড়িতে গিয়েছিলেন। তার হোটেলেই কাজ করতেন হেমতাবাদের বাসিন্দা বাবলু রায়। রাতে এই হোটেলের ভিতরেই ঘুমোতেন তিনি। দীর্ঘ একমাস বাদে শুক্রবার সকালে হোটেল মালিক মহেন্দ্র হোটেল খুলে দেখেন হোটেলের মেঝেতে মরে পরে আছে বাবলু। ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালের ময়না তদন্তে পাঠায়। খুন না অন্যকিছু ঘটনার তদন্তে পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করতে নিচের লিংকে
https://www.youtube.com/embed/gyl7tjC9zA4
উত্তরদিনাজপুর